প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে আটক ২
শেখ মোহাম্মদ পারভেজ , ঢাকা প্রতিনিধি ||
রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুর মডেল থানা এলাকার মিরপুর-১ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে।তিনি জানান, বাসে থাকা যাত্রী, চালক ও চালকের সহকারী দ্রুত নেমে আসতে সক্ষম হন। এতে কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতার দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম