প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু
মোঃ রিজওয়ান হোসাইন, নওগা প্রতিনিধি ||
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বাগাচারা এলাকায় স্বামীর নির্মম নির্যাতনে কানিজ ফাতিমা নামে এক গৃহবধূর করুণ ও নির্মম মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়। জানা যায়, মেয়ের সুখের আশায় প্রবাসী বাবার আজীবনের সঞ্চয় ও ত্যাগের পরও শেষরক্ষা হলো না কানিজের। পরকীয়ার প্রতিবাদ করায় ছুটিতে বাড়ি এসে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে নৌবাহিনীতে কর্মরত স্বামী আশিক হাসান। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মহাদেবপুর উপজেলার বাগাচারা এলাকার আশিক হাসানের সঙ্গে বিয়ে হয় কানিজ ফাতিমার। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পান এবং কর্মস্থল চট্টগ্রামে চলে যান। মেয়ের সুখ-শান্তির জন্য সৌদি প্রবাসী বাবা আবুল কালাম জামাইয়ের চাকরি থেকে শুরু করে সংসারের যাবতীয় আসবাবপত্র ও চাহিদা পূরণে নিজের সর্বস্ব দিয়ে দেন। কিন্তু প্রবাসী বাবার এই নিঃস্বার্থ ত্যাগের পরও আশিকের পরিবারের অর্থের লোভ ও চাপ কমেনি; বরং বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কানিজের ওপর চলতে থাকে মানসিক ও শারীরিক নির্যাতন। কানিজের স্বজনদের অভিযোগ, চট্টগ্রামে যাওয়ার পর থেকেই স্ত্রী কানিজের প্রতি চরম অবহেলা ও অনাগ্রহ দেখাতে শুরু করেন আশিক। স্বামীর এমন পরিবর্তনের কারণ খুঁজতে গিয়ে কানিজ জানতে পারেন, ফরিদপুর জেলার এক নারীকে 'ধর্মবোন' বনিয়ে তার সঙ্গে চলছে আশিকের জমজমাট পরকীয়া। পরবর্তীতে আশিকের ব্যবহৃত মোবাইল ফোনে ওই নারীর সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ ছবি দেখতে পান স্ত্রী কানিজ। স্বামীর এইহেন প্রতারণার বিষয়ে প্রশ্ন তুললেই কানিজের ওপর নেমে আসতো অমানুষিক শারীরিক নির্যাতন।চলতি সপ্তাহে ছুটি কাটাতে বাড়িতে আসেন আশিক হাসান। ঘটনার দিন সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সেই পরকীয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশিক ও তার পরিবারের সদস্যরা কানিজকে এলোপাতাড়ি অমানুষিক, নির্মম ও পাষবিক মারধর করে ফুটফুটে গৃহলক্ষী যার বাবার টাকায় চাকরী অথচ তাকেই মেরে ফেলে। স্বজনদের জোরদার দাবি, নির্মম নির্যাতনে কানিজের মৃত্যু নিশ্চিত হওয়ার পরই তাদের খবর দেওয়া হয়।খবর পেয়ে স্বজনরা দ্রুত কানিজের নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কানিজের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেয়ের শোকে পাথর হয়ে গেছেন প্রবাসী বাবা আবুল কালাম ও তার স্বজনরা। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উমর ফারুক জানান, খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হবে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এই পাষবিক হিংস্রতায় এলাকায় এখন শোকের মাতম চলছে। এলাকাবাসী এই বেঈমান কুলাঙ্গার , পরনারী লোভী যে কি না শ্বশুরের টাকায় সেনাবাহিনীর চাকরী নিয়ে উল্টে ঐ গৃহলক্ষ্মী কেই পিটিয়ে মেরে ফেলতে পারে, তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম