প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
মুনিম হোসেন প্রতীক, লালমনিরহাট প্রতিনিধি ||
সোমবার ভোররাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকার স্থানীয়রা সার বোঝাই তিনটি ইজিবাইক আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত এরশাদ আলী নামে এক সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ফজরের নামাজের সময় ব্যবসায়ী এরশাদ আলী পাচারের উদ্দেশ্যে তিনটি ইজিবাইক বোঝাই করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্রে নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সারসহ ওই তিনটি ইজিবাইক আটক করে এবং পুলিশে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস।উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে, সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কীটনাশক ও সার ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এরশাদ আলী হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে। এসময় জব্দকৃত সার ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়।ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস জানান, স্থানীয়দের খবরে ঘটনা স্থলে এসে তিনটি ইজিবাইকে থাকা ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সার ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান জব্দকৃত সার ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকার স্থানীয়রা সার বোঝাই তিনটি ইজিবাইক আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত এরশাদ আলী নামে এক সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ফজরের নামাজের সময় ব্যবসায়ী এরশাদ আলী পাচারের উদ্দেশ্যে তিনটি ইজিবাইক বোঝাই করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্রে নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সারসহ ওই তিনটি ইজিবাইক আটক করে এবং পুলিশে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস।উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে, সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কীটনাশক ও সার ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এরশাদ আলী হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে। এসময় জব্দকৃত সার ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়।ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস জানান, স্থানীয়দের খবরে ঘটনা স্থলে এসে তিনটি ইজিবাইকে থাকা ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সার ব্যবসায়ী এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান জব্দকৃত সার ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম