প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
রাজস্থলীতে অগ্নিকান্ডে ৮টি পরিবার নিঃস্ব
চাইথোয়াইমং মারমা , রাঙ্গামাটি প্রতিনিধি ||
রাঙ্গামাটি রাজস্থলীতে হঠাৎ চুলার অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব হয়েছে ৮টি ভাড়াটিয়া পরিবার খোলা আকাশের বসবাস।আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের আমছড়া নামক পাড়ার কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক অগ্নিকান্ডে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির মালিক রাজস্থলী উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ। এলাকায় প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, বাড়িটির এক ভাড়াটিয়া সকালের রান্না শেষে ভুলে বাইরে কাজে গেলে হঠাৎ তার রান্না ঘরে আগুণ লাগলে তৎক্ষনাৎ তা পুরো বাড়িতে আগুনের লীলা ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার ফাইটার এবং স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে ঘরবাড়ি রক্ষা মিলেনি পাড়াবাসি আসলেও ততক্ষণে পুরো বাড়ি আগুণে পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এই অগ্নিকাণ্ডের বিষয়ে রাজস্থলী ফায়ার স্টেশনের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। বাড়িটি পুরানো বেড়ার এবং টিনের হওয়ায় আমরা আসতে আসতে আগুণ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের সহায়তায় আমরা আগুণ নিভাতে সক্ষম হই। এতে পার্শ্ববর্তী অন্যকোনো বাড়িতে আগুণ ছড়িয়ে পড়েনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলে বলে জানা যায়, ৮টি ভাড়াটিয়া পরিবার এবং মালিকের সবমিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম