প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার
আল মাসুদ , পঞ্চগড় প্রতিনিধি ||
পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অচিন্ত্য কুমার সিংহ (৩০) নামে ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৬ নভেম্বর) আটোয়ারী থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। অচিন্ত্য কুমার সিংহ উপজেলার বালিয়া (বামন কুমার) এলাকার তিলক চাঁদ সিংহের ছেলে।পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে আটোয়ারী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০১৩-এর ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় একটি মামলা রয়েছে। মামলাটির নম্বর ১৭, তারিখ ২৯ জুন ২০২৬।গ্রেপ্তারের পর সোমবার তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম