প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
চৌগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
ডেস্ক নিউজ ||
যশোরের চৌগাছা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে খানা-তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার নিয়ামতপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি এস এম সালাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দিন খান এবং নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডবলু।এদিকে, একই দিন উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামেও ফ্যামিলি কার্ডের জন্য খানা-তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।এ কার্যক্রমের মাধ্যমে পরিবারের সদস্য সংখ্যা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম