প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা
ডেস্ক নিউজ ||
ময়মনসিংহের ত্রিশালে ফিস ফিড ও পোল্ট্রি খাদ্য বিক্রির লাইসেন্স ও নবায়ন না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স দেখাতে না পারায় একটি ফিড মিল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাবা ফিস ফিডকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং এমিকা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম বলেন, ফিস ফিড ও পোল্ট্রি খাদ্য বিক্রির লাইসেন্স ও নবায়ন না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি ফিড মিলে পরিবেশ ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স দেখাতে না পারায় সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম