প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
বিশাল ঢেউয়ে তলিয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকা
আন্তর্জাতিক ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে আছড়ে পড়েছে বিশাল বিশাল ঢেউ। এতে সমুদ্রসৈকত প্লাবিত হওয়ার পাশাপাশি উপকূলের সড়কগুলোতেও পানি উঠে গেছে। প্রবল ঢেউয়ের কারণে উত্তর ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি পরিচিত জেটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বাসিন্দা ও পর্যটকদের সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা দেওয়া হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সান ফ্রান্সিসকোর দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুটেরও বেশি উচ্চতার ঢেউ দেখা যায়। এতে উপকূলজুড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। তবে এমন ঝুঁকির মধ্যেও বিশাল ঢেউয়ে সার্ফিং করতে হাফ মুন বে এলাকার ম্যাভেরিকস সৈকতে ভিড় করেন সার্ফাররা।জাতীয় আবহাওয়া পরিষেবার বে এরিয়া কার্যালয় জানিয়েছে, হঠাৎ করে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়ার পাশাপাশি ৩৫ ফুট পর্যন্ত উঁচু ঢেউ ওঠার আশঙ্কা রয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর সবাইকে সমুদ্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পাথর ও জেটির কাছাকাছি না যাওয়া এবং কখনোই সমুদ্রের দিকে পেছন ফিরে না দাঁড়ানোর পরামর্শ দিয়েছে।
এদিকে আরও দক্ষিণে অবস্থিত উপকূলীয় শহর ক্যাপিটোলার কাছাকাছি এলাকাগুলোর জন্য বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কতা জারি করেছে সান্তা ক্রুজ কাউন্টি শেরিফের কার্যালয়। প্রবল ঢেউয়ের সবচেয়ে বেশি ধাক্কা এই শহরটির ওপর দিয়েই গেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম