প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
নাশকতার পরিকল্পনার অভিযোগে মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আটক
আব্দুর রাজ্জাক , জয়পুরহাট প্রতিনিধি ||
জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তাকে গ্রপ্তার দেখিয়ে পুলিশি নিরাপত্তায় তাকে জয়পুরহাটের আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নুরুন্নবী ক্ষেতলাল উপজেলার সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে। তিনি মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অংশ হিসেবে নুরুন্নবী বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে বৈঠক ও যোগাযোগের মাধ্যমে পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার সকালে তাকে পুলিশি পাহারায় জয়পুরহাটের বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম