প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে সিদ্ধান্ত আজও হলো না
ডেস্ক নিউজ ||
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর শ্রমভবনে সভাটি হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভার নতুন তারিখ পরে জানানো হবে। আজকের সভায় পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকে নতুন মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে শ্রমিকদের প্রতিনিধিরা সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন।শ্রমিকদের দাবি, চার সদস্যের একটি পরিবারের খাবার, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষার খরচ মেটাতে মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে পোশাকশিল্পের সামর্থ্য ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তারা।
উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকেই আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকরা। শ্রমিক আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার এই নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। অতীতের পাঁচটি মজুরি বোর্ডের অভিজ্ঞতায় দেখা গেছে, শ্রমিকদের দাবির তুলনায় মালিকপক্ষ সবসময়ই অনেক কম মজুরির প্রস্তাব দেয়, যা পরবর্তীতে আন্দোলনকে আরও উসকে দেয় এবং দীর্ঘ দর-কষাকষির পর মজুরি চূড়ান্ত হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম