প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
লালমনিরহাট সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
||
গত শনিবার (১৪ নভেম্বর) রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লালমনিরহাট সরকারি কলেজ শাখার সভাপতি নুরুন্নবী নুরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির পার্টি অফিসে (হামার বাড়ি) হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় নুরুন্নবী নুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।রোববার (১৫ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর অধীনে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম