প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
নভেম্বরের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
ডেস্ক নিউজ ||
চলতি নভেম্বর মাসের শেষ দিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সোমবার স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বে থাকা মেডিকেল সেন্টারগুলোর তালিকা প্রকাশ করা হবে।তিনি আরও জানান, সরকার নির্ধারিত খরচের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রতারক ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।এদিকে, সংসদে আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, ভেজাল খাদ্য প্রতিরোধে নিরাপদ খাদ্য আইন আরও শক্তিশালী করবে সরকার।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম