প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জের সিংগাইর ইটভাটায় ভ্রাম্যমান আদালতে ৪ লাখ টাকা জরিমানা
ডেস্ক নিউজ ||
মানিকগঞ্জের সিংগাইরে ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে ৪ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।রবিবার(১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে মেসার্স আউয়াল ব্রিকস-১ এবং মেসার্স আউয়াল ব্রিকস-৩ নামক দুটি ইটভাটার মালিককে এ অর্থদন্ড করা হয়। এতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এসময় সিংগাইর থানা পুলিশের এসআই মো.রেজাউল করিম-২ সঙ্গী ফোর্স নিয়ে সহযোগিতা করেন।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন ) আইন,২০১৩ অনুযায়ী অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম