প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
যশোরে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্ত ম্যাগাজিন ও গুলি উদ্ধার
ডেস্ক নিউজ ||
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েল (৪২) নামে এক ব্যক্তিকে পলাতক আসামি হিসেবে উল্লখ করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটের দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেখহাটি পূর্বপাড়া গ্রামে এঅভিযান পরিচালিত হয়।জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই রকি মণ্ডল, এসআই বাবলা দাস, এসআই কামরুজ্জামানসহ পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়।পুলিশ জানায়, শেখহাটি পূর্বপাড়া গ্রামের কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের বাউন্ডারিঘেরা দুইতলা ভবন ও সংলগ্ন টিনশেড বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির সঙ্গে সংযুক্ত একচালা টিনশেড রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি এবং এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি রিদিশা সুগারি টোস্ট বিস্কুটের খালি প্যাকেট, একটি সবুজ রঙের পলিথিনের প্যাকেট এবং একটি ছোট চেক শার্টের কাপড়ের টুকরা জব্দ করা হয়েছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৪টি মামলা রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম