প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ট্রাম্পের ভুল সিদ্ধান্ত: ব্লিঙ্কেন
আন্তর্জাতিক ডেস্ক ||
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তাঁর মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ঠিক করেননি।ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্রের আগের সরকারগুলো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে সব সময় শেষ উপায় হিসেবে বিবেচনা করেছে। কিন্তু ট্রাম্প সেই পথ বেছে নিয়েছেন, যা ভুল সিদ্ধান্ত।ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রকাশ করা একটি ভিডিওতে ব্লিঙ্কেনকে এসব কথা বলতে দেখা যায়। একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ট্রাম্পের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন।
ব্লিঙ্কেন বলেন, আগের প্রতিটি মার্কিন প্রশাসনই বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছিল যে, সামরিক অভিযান হবে একেবারে শেষ বিকল্প। কারণ, এমন অভিযান চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হলেও তা স্থায়ীভাবে বন্ধ করা যেত না।
তিনি আরও বলেন, ‘এ ধরনের হামলায় ইরানের কর্মসূচি হয়তো কিছুটা পিছিয়ে দেওয়া যেত। কিন্তু বড়জোর কয়েক বছরের জন্য। এরপর কর্মসূচিটি আরও গভীরে মাটির নিচে সরিয়ে নেওয়া হতো এবং তারা আরও বড় পরিসরে কাজ শুরু করত।’
ব্লিঙ্কেনের মতে, সামরিক অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব হতো না। বরং এতে কর্মসূচিটি আরও গোপন ও সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতো।
তথ্যসূত্র: দ্য ডন
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম