প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
পলাশবাড়ীতে ডায়াবেটিস দিবসে সচেতনতামূলক র্যালি
মোঃ আবু জাফর মন্ডল, ভ্রাম্যমান প্রতিনিধি ||
বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকালে পলাশবাড়ী ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে পৌরশহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতি আবু আলা মওদুদ। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজার রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সমিতির উপদেষ্টা অধ্যক্ষ (অব.) প্রফেসর শাহজাহান মিয়া, আলহাজ্ব আবু তালেব সরকার তারা, ডা. সায়েদ মিয়া, সমিতির সহ-সভাপতি আলহাজ্ব সাদেকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাক আহম্মেদ, পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সমিতির চিকিৎসক ডা. বদরুল আলম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এমপিও আকতারুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা জাহাঙ্গীর আলম ও মুকুল আহম্মেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু, পৌর বিএনপির সহ-সভাপতি আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ সমিতির সদস্য, চিকিৎসক, ওষুধ কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম