প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
দিনাজপুর বোচাগঞ্জের বিশেষ অভিযান চালিয়ে কষ্টিপাথর উদ্ধার
সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি ||
দিনাজপুর বোচাগঞ্জে ৩২ লাখ টাকার কষ্টিপাথরের দুর্লভ মূর্তি উদ্ধারদিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা মূল্যমানের দুর্লভ কষ্টিপাথরের তিনটি প্রত্নবস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান।উদ্ধার করা প্রত্নবস্তুগুলোর মধ্যে রয়েছে দেবদেবীর সারিবদ্ধ একটি মূর্তি, একটি কষ্টিপাথরের খণ্ডাংশ ও দুর্গা মূর্তির একটি খণ্ডাংশ। এসব প্রত্নসম্পদের মোট সিজার মূল্য ৩১ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা।গত শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে জেলার বোচাগঞ্জ উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব প্রত্নবস্তু উদ্ধার করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের দেবদেবীর সারিবদ্ধ একটি কষ্টিপাথরের মূর্তি, ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ৫ কেজি ৪২০ গ্রাম ওজনের দুর্গা মূর্তির একটি খণ্ডাংশ উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রত্নবস্তুগুলোর মোট ওজন ৩১ কেজি ৮৩৫ গ্রাম।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার করা প্রত্নবস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম