প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
পঞ্চগড় সীমান্তে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করল ৫৬ বিজিবি
আল মাসুদ , পঞ্চগড় প্রতিনিধি ||
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৩৬ হাজার টাকা।শনিবার (১৪ নভেম্বর) উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা শ্যামেরডাঙ্গা সীমান্ত এলাকায় নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।শনিবার দুপুরে ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সরদারপাড়া বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার জহুরুল ইসলামের নেতৃত্বে বোদা উপজেলার শ্যামেরডাঙ্গা এলাকায় অভিযান চালায়।এ সময় সীমান্ত পিলার ৭৭৫/১২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামেরডাঙ্গা এলাকায় মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৩৬ হাজার টাকা।এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম