প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচল বন্ধে কঠোর সিদ্ধান্ত
ডেস্ক নিউজ ||
সাম্প্রতিক ককটেল বিস্ফোরণসহ নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এখন থেকে শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কারও যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
ঢাবির স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি প্রবেশ করতে পারবে।
নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম