প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
শাহজাদপুরে ২৯ ডাকঘরের মধ্যে ২৬টির নিজস্ব কোনো ঘর নেই
আব্দু্ল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ২৯টি ডাকঘরের প্রায় সব গুলোরই বেহাল অবস্থা। খবর নিয়ে জানা গেছে, এ উপজেলার ২৯টি ডাকঘরের মধ্যে ২৬টি ডাকঘরের কোন নিজস্ব ঘর নাই। এর মধ্যে আবার ১৩টি ডাকঘরের কোন ডাকবক্স নাই। এছাড়া ৯টি ডাকঘরের ৯টি ডাকবক্সও ভাঙ্গা । আবার ৩টি ডাকঘরের ৩টি ডাকবক্সের কোন তালাই নাই। এ অবস্থার মধ্য দিয়ে কোন ভাবে শাহজাদপুরের শহর ও গ্রাম পর্যায়ে ডাক বিভাগের সেবা চলছে।এদিকে শাহজাদপুর উপজেলা সদরে অবস্থিত পোস্ট অফিস কার্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার মধ্যে শুধু মাত্র শাহজাদপুর উপজেলায় ২৯টি ডাকঘর রয়েছে। এর মধ্যে একটি উপজেলা পোস্ট অফিস, ১টি অতিরিক্ত শাখা সাব পোস্ট অফিস (ই,ডি,এস,ও) ও ১টি সাব পোস্ট অফিস (এসও) ও ২৬টি শাখা পোস্ট অফিস (বিও) সহ ২৯টি পোস্ট অফিস। ২৬টি শাখা ডাক ঘরের (বিও) কোন নিজস্ব জায়গা বা ঘর নাই। অধিকাংশ শাখা পোস্ট - অফিসের পোস্ট মাস্টারের বহনকানায়, মুদি দোকানে বা কোন প্রতিষ্ঠানের ঘরে কার্যক্রম পরিচালিত হচ্ছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে, বিও ডাকঘরের যাত্রা শুরু করা হয় যিনি ওই ডাকঘরের পোস্টমাস্টার দায়িত্বে থাকবেন তাকেই জায়গার ব্যবস্থার পরিচালনা করতে হবে।শাহজাদপুরের বাঘাবাড়ি গুরুত্বপূর্ণ নদী বন্দরের গুরুত্ব বিবেচনা করে ডাক বিভাগ একটি শাখা অফিস খুললেও এ ডাকঘরের নিজস্ব কোন ঘর নাই। এ শাখা পোস্ট অফিসটি রয়েছে বাঘাবাড়ী দুগ্ধ কারখানার নিজস্ব একটি ছোট ঘরের মধ্যে। এ ঘরের অবস্থাও জরাজীর্ণ। এ ডাক ঘরের ডাকবক্সও অনেক আগেই মরিচা ধরে নষ্ট হয়ে যাওয়ায় সেটি খুলে রাখা হয়েছে। এ ডাকঘরের মাধ্যমে বাঘাবাড়ি নদী বন্দর ছাড়াও এখানে একাধিক ব্যাংক ও বিমা অফিস, একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পশ্চিমাঞ্চল গ্যাস অফিস, সিমেন্ট কারখানা, বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউট, মিষ্টি , দুগ্ধ কারখানা ছাড়াও রয়েছে একাধিক বেসরকারি দুগ্ধ কারখানা, পেট্রোবাংলার অয়েল ডিপো, সিমেন্ট কারখানা ও আবহাওয়া অফিস সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অফিসকে ডাক সেবা প্রদান করে থাকলেও এই পোস্ট অফিসের কোন ডাকবাক্সও নাই। ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে চিঠি পোস্ট করতে আসা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান জানান, বেলা ১টা বাজলেই বাঘাবাড়ি পোস্ট বন্ধ করে দেওয়া হয়। বেলা ১টার পর বাঘাবাড়ি ডাকঘর বন্দরের পর গুরুত্বপূর্ণ চিঠি জরুরি কাগজপত্র পাঠাতে বাঘাবাড়ি থেকে উপজেলা সদরে ৮ কিঃ মিঃ পথ পাড়ি দিয়ে উপজেলা পোস্ট অফিসে যেতে হয়। ফলে অর্থ ও সময় দুটিরই ক্ষতি হয়।এ ব্যাপারে শাহজাদপুর অবস্থিত পোস্ট অফিস পরিদর্শকের কার্যালয়ের পোস্ট অফিস পরিদর্শক মোঃ আব্দুল মোতালেব জানান, তার কার্যালয়টি এখন ঝুঁকিপূর্ণ। তিনি আরো জানান, পোস্ট অফিসের ডাকবাক্স সহ নানা সমস্যার কথা জানিয়ে তা নিরসনের জন্য পাবনা উপ পোস্ট মাস্টার জেনারেল বরাবর পত্র দিয়ে অবহিত করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম