প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসনে হামলার অভিযোগ
মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ি জেলার আলুটিলা পুনর্বাসন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সদর ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের অন্তত চারজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আলুটিলা পুনর্বাসন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একদল নেতাকর্মী হঠাৎ করেই সদর ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর এই হামলা চালায়। আকস্মিক এই হামলায় সদর ইউনিয়ন ছাত্রদলের নেতাসহ মোট চারজন নেতাকর্মী গুরুতরভাবে জখম হন।আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাঁরা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম