প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
মাদককারবারিদের পক্ষে কেউ তদবির করলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে: হাসনাত আবদুল্লাহ
ডেস্ক নিউজ ||
মাদককারবারিদের পক্ষে কেউ থানায় তদবির করলে তাঁদের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (১৩ নভেম্বর) দেবিদ্বার উপজেলা মডেল মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশ মাদককারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তবে শুধু প্রশাসনের প্রচেষ্টায় মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমাজে মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। তাই মাদক নির্মূলে সবার সহযোগিতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।স্থানীয় মাদককারবারিদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা এই এলাকারই সন্তান। কিন্তু তাঁদের পক্ষে কোনো না কোনো ‘ভালো মানুষ’ থানায় গিয়ে তদবির করেন। কেউ কেউ স্বজন পরিচয়ে মাদককারবারিদের পক্ষ নেন। এতে তাঁরা প্রশ্রয় পাওয়ার সুযোগ পান।সংসদ সদস্য আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে অনেকে তাঁকে পছন্দ করেন না। তবে এসবের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবেন তিনি।মাদককারবারি নিজের আত্মীয় কিংবা সন্তান হলেও তাঁদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া বা স্বজনপ্রীতি করা যাবে না বলে সতর্ক করেন হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম