প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
ডোমারে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোঃ শরিফ বিল্লাহ , উপজেলা প্রতিনিধি ||
নীলফামারীর ডোমারে উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, নীলফামারী জেলার উদ্যোগে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষায় ডোমার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, ডোমার উপজেলার সাবেক চেয়ারম্যান মাও আব্দুল হাকিম, নুর ইসলাম,কেন্দ্র সচিব কাজী সাদিক হাসনাইন, মাওঃ মোসলেহুদ্দীন শাহ ও দেলোয়ার হোসেন। এ সময় তাঁরা কেন্দ্রের সার্বিক পরিবেশ ও পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম