প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার
ডেস্ক নিউজ ||
রংপুরের পীরগাছায় নিষিদ্ধ ঘোষিত ছাওলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল আহমেদ (৩২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১২নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছাওলা ইউনিয়নের হরিরাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রুবেল আহমেদ উপজেলার ছাওলা ইউনিয়নের হরিরাম এলাকার শাহ আব্দুল হাই এর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাওলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পীরগাছা থানায় ২০২৪ সালের ১৫ নভেম্বর দায়ের করা জিআর নম্বর-২৫৩,মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম