প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
নওগাঁয় সবজি ক্ষেতে গাঁজার চাষ, আটক ১
মো: রিজওয়ান হোসাইন, নওগাঁ প্রতিনিধি ||
একসময় নওগাঁ জেলা গাঁজা চাষের বিখ্যাত ছিল। অনেক কবি সাহিত্যিক হাস্যরসাত্মক সুরে নওগাঁয় এলে বলতেন, " গাঁজার মাতাল সমীরণে প্রলাপ বকছি " -- এটি ছিল পাকিস্তান পিরিয়ডের প্রবাদ। কিন্তু নওগাঁয় এক চাষির সবজি ক্ষেতে গাঁজার চাষের খবরে আবারও পূর্বের স্মৃতির রোমন্থনে এলাকার বৃদ্ধকূল প্রবীনরা রোমন্থিত হওয়ার উপক্রম। সম্প্রতি নওগাঁয় নওগাঁ জেলার পুলিশ সুপার মহোদয়ের অভূতপূর্ব নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে এক চাষির সবজি ক্ষেত থেকে একটি গাঁজার গাছ আবিষ্কার ও তৎপরে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এনাজুল হক (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বিকেলে গোপনীয় সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল জানতে পারে যে, নওগাঁ সদর থানার কাদিমপুর গ্রামের বাসিন্দা এনাজুল হক তাঁর সবজি ক্ষেতের মধ্যে একটি গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করে চলেছেন।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি তাঁর সবজি ক্ষেতে অভিযান পরিচালনা করে উপস্থিত স্থানীয় জনতার সামনে একটি গাঁজার গাছ চিহ্নিত ও জব্দ করা হয় এবং এনাজুল হককে তৎক্ষনাৎ ই আটক করা হয়। এই৷ গাঁজাচাষি এনাজুল হক কাদিমপুর গ্রামের মৃত মুনছের আলীর ছেলে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে ও জানা যায়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম