প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলের জ্বালানী ট্যাঙ্কে অভিনবকায়দায় এস্কাপ সিরাপ বহন
মুনিম হোসেন প্রতীক, লালমনিরহাট প্রতিনিধি ||
১২ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিংগীমারী সীমান্তে অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপসহ ১ টি মোটরসাইকেল আটক করে।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগীমারী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্য সিংগীমারী নামক স্থানে অভিযান পরিচালনা করে । এ সময় সন্দেহ ভাজন একটি মোটরসাইকেল আরোহীদের বিজিবি থামার সংকেত দিলে মোটরসাইকেল আরোহীরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটর সাইকেল তল্লাসী করে মোটরসাইকেলের জ্বালানী ট্যাঙ্কে অভিনবকায়দায় রাখা ৫০ বোতল এস্কাপ সিরাপ জব্দ করে। পলাতক আসামীদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়েরের প্রস্তুতি ও মালামাল হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।বিজিবি জানায়, আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য- ২,৩৫,০০০/- টাকা।তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায় ভবিষ্যতে এ রকম অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম