প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
বাউফলে পরিত্যক্ত অবস্থায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা
সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি ||
পটুয়াখালীর বাউফলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালীশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকা থেকে এসব অঙ্গ উদ্ধার করে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, পোনাহুরা এলাকায় একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান।খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে আরও দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম