প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান
ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের দায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন-শফিক এ দণ্ড দেন।উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।দণ্ডপ্রাপ্তদের মধ্যে শফিকুল ইসলাম, আকবর ও মনজুর হোসেনকে এক মাস করে, শাহাদাত, রিপন ও আলী আহমেদ ভূঁইয়াকে দুই মাস করে এবং আব্দুল মোতালেবকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সিরাজুল ইসলামকে ৪০ দিন, ইয়াকুব মিয়াকে ২০ দিন, হাসান মিয়াকে সাত দিন এবং শোয়েব খানকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, অভিযান চালিয়ে গ্রেফতারের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত ১১ জনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম