প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
চরভদ্রাসনে কৃষকদের মাঝে বীজ বিতরণ
আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার ||
ফরিদপুরের চরভদ্রাসন রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জানাগেছে,২০২৬–২৭ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারী ডালের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরএক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন১১ই নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান বিন ইসলাম।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার মোট ২ হাজার ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে সরিষা ফসলে সবচেয়ে বেশি ১ হাজার ৭০০ জন কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিজন সরিষা চাষি পাচ্ছেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি (DAP) ও ১০ কেজি এমওপি (MOP) সার।ডাল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে ২৫০ জন কৃষককে দেওয়া হচ্ছে মসুর প্রণোদনা। প্রতিজন মসুর চাষি পাচ্ছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। এ ছাড়া ২৩০ জন খেসারী চাষির প্রতিজনকে দেওয়া হচ্ছে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: জুলহাস হোসেন সৌরভ বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকের উৎপাদন খরচ কমাতে এবং তেল ও ডাল জাতীয় ফসলের ফলন বাড়াতে নানামুখী সহায়তা দিয়ে যাচ্ছে। প্রান্তিক কৃষকদের মাঝে সময়মতো এই মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়ার মাধ্যমে উপজেলার খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। তিনি কৃষকদের সঠিক নিয়মে সার ও বীজ প্রয়োগ করে সর্বোচ্চ ফলন নিশ্চিত করার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান বিন ইসলাম বলেন, ভোজ্যতেল ও ডাল ফসলে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মাঠপর্যায়ে কৃষি বিভাগ নিরবচ্ছিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে। কোনো জমি যেন অনাবাদি না থাকে, সে লক্ষ্যে প্রণোদনার এ উপকরণগুলো যথাযথভাবে কাজে লাগাতে কৃষকদের সার্বিক কারিগরি সহায়তা প্রদান অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বি এনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, যুবদলের সভাপতি মোজাফফার হোসেন জাফর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাছাইকৃত প্রান্তিক কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দেন অতিথিবৃন্দ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম