প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ডেস্ক নিউজ ||
সিলেটের জাফলং ফিডারের আওতাধীন এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।বিজ্ঞপ্তিতে বলা হয়, আলুবাগান থেকে জাফলং পর্যন্ত রাস্তা উন্নয়নকাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে আগেভাগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম