প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
মনোহরদীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর, 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস'
মোঃ মোবারক হোসেন , মনোহরদী নরসিংদী প্রতিনিধি ||
বুধবার (১১ নভেম্বর) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদতআলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সোহরাব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মো. আরিফুল ইসলাম ভুইয়া।অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন:বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মাষ্টার আহ্বায়ক, মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,বীর মুক্তিযোদ্ধা মুতিউল আলম ভুইয়া সদস্য সচিব মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক শিকদার সুন্দর আলী কমান্ডার, একদুয়ারিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড।এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। বক্তারা নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধ ও জাতীয় সংহতির চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম