প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল
বিধান মন্ডল , জেলা প্রতিনিধি ||
ফরিদপুরের সালথায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা শ্রমিক দল।বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের বাইপাস সড়ক থেকে উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শুরুর স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, সহসভাপতি সোহরাব মোল্লা ও আতিকুর সরদার, সাধারণ সম্পাদক মনির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আকুব্বর মাতুব্বর, শ্রমিক দল নেতা বালাম হোসেন, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস এবং ভাওয়াল ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ইউসুফ মাতুব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড, সহিংসতা, গাড়ি ভাঙচুর এবং সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার প্রতিবাদে তাঁরা এ মিছিল ও সমাবেশ করেছেন। তাঁরা বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো অপশক্তি মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে।বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের কোনো কর্মসূচি থাকলে তার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হবে। দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। একই সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস-আদালত কিংবা সাধারণ মানুষের সম্পদের ক্ষতি না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।বক্তারা দলের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম