প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
ডেস্ক নিউজ ||
সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।বুধবার (১১ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।নিরাপত্তাজনিত কারণে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সমস্ত নিয়মিত ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ থাকলেও ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক ও অব্যাহত থাকবে।ফ্লাইটের স্থগিতাদেশ ও টিকিট সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম