প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
গাবতলীতে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর, আটক বাস
শেখ মোহাম্মদ পারভেজ , ঢাকা প্রতিনিধি ||
ঢাকা, রাজধানীর গাবতলী এলাকায় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তা পার হওয়ার সময় চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম