প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
বকশীগঞ্জে কিশোরীর লাশ উদ্ধার
এম.শাহীন আল আমীন , জেলা প্রতিনিধি ||
জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে সালমা আক্তার নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের আজিজের গুদারা ঘাট এলাকা থেকে সালমা আক্তার(১৪) মরদেহ উদ্ধার হয়।
সালমা মেরুরচর ইউনিয়নের ভাটি কলকীহারা গ্রামের শিক্কু মিয়ার মেয়ে।জানা গেছে, মঙ্গলবার ভোর চার টার দিকে সালমা নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। রাত আট টার দিকে স্থানীয় বাসিন্দারা গুদারা ঘাটে তার মরদেহ দেখতে পায় । খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম