প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
বনপাড়ায় আওয়ামী লীগের কর্মসূচির কোনো চিহ্ন নেই, স্বাভাবিক জনজীবন
শিবলু আহমেদ , নাটোর প্রতিনিধি ||
নাটোরের বনপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা তৎপরতার দৃশ্যমান চিহ্ন নেই। স্বাভাবিক রয়েছে জনজীবন, সচল রয়েছে ব্যবসা-বাণিজ্য ও যানবাহন চলাচল।নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বনপাড়ায় স্বাভাবিক ছন্দেই চলছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও সড়কগুলোতে মানুষের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোনো রাজনৈতিক কর্মসূচি, মিছিল কিংবা সমাবেশের দৃশ্য চোখে পড়েনি।সরেজমিনে বনপাড়া বাইপাসসহ গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ মানুষ নির্বিঘ্নে তাঁদের দৈনন্দিন কাজকর্ম করছেন। ব্যবসায়ীরা নিয়মিতভাবে ব্যবসা পরিচালনা করছেন। দূরপাল্লার বাস, ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। হাটবাজারেও ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি রয়েছে।স্থানীয়ভাবে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা থাকলেও বনপাড়া এলাকায় এর কোনো দৃশ্যমান প্রভাব দেখা যায়নি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি, মিছিল, সমাবেশ কিংবা প্রকাশ্য রাজনৈতিক তৎপরতার চিহ্ন সরেজমিনে চোখে পড়েনি।স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা অত্যন্ত জরুরি। রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও চলাচল যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটিই সবার প্রত্যাশা।বনপাড়ার সাধারণ মানুষের প্রত্যাশা, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যেন জনদুর্ভোগ, যানজট কিংবা ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি না হয়।সব মিলিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বর্তমানে স্বাভাবিক রয়েছে জনজীবন। সরেজমিনে কোনো রাজনৈতিক কর্মসূচির দৃশ্যমান উপস্থিতি না থাকায় ব্যবসা-বাণিজ্য, যানবাহন চলাচল ও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম