প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
ককটেল ও চিরকুট উদ্ধারের পর ধানমন্ডি ৩২-এ পুলিশের সতর্কতা
ডেস্ক নিউজ ||
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এগুলো উদ্ধার করা হয়।চিরকুটে লেখা ছিল, ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১। জয় বাংলা’। এ ঘটনার পর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নিরাপত্তার কারণে ঘটনাস্থল ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি ও ধর্মঘটকে কেন্দ্র করে আগে থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে ককটেল উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম