প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক ||
সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।মঙ্গলবার (১০ নভেম্বর) রিয়াদে বিস্ফোরণের শব্দ শুনতে পান বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা। এ সময় শহরের বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। সম্ভাব্য আকাশপথের হামলার আশঙ্কায় সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর তা ধ্বংস করা হয়েছে। পরে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, পরিস্থিতি এখন স্বাভাবিক। হামলার আশঙ্কাও কেটে গেছে।
এর আগে সোমবার রাতেও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানিয়েছিল সামরিক জোট।
এদিকে কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুতিদের হামলার শিকার হচ্ছে। দীর্ঘদিনের সংঘাতের মধ্যে দুই পক্ষের মধ্যে চলমান যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ে।
গত রোববার রিয়াদের একটি বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে হুতিরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এতে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভবনটির সামান্য ক্ষতি হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত ছবিতে রিয়াদ অঞ্চলের উপগভর্নরসহ কয়েকজন কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করতে দেখা গেছে। ভবনটির কয়েকটি তলায় ক্ষয়ক্ষতির চিহ্ন রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম