প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ
সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি ||
পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের লোকজনকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। হামলার বিচারের দাবিতে সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (৮ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে পৌরশহরের আল-ফায়াত হোটেলের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিতে দাশপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের সঙ্গে আপেল ফিরোজের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।আপেল ফিরোজের অভিযোগ, ওই ঘটনার জের ধরে আলতাফ হোসেনের ছেলে সাদেকের নেতৃত্বে ৮-১০ জন জিআই পাইপ নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।অভিযোগের বিষয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে সাদেকের বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম