প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন
প্রীতম কান্তি গোপ, কুবি প্রতিনিধি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক শিক্ষার্থী উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’-এর ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন করা হয়েছে। সাতটি উইংয়ে ২৯ জন সদস্য এবং ক্যাম্পাস ডিরেক্টরসহ মোট ৩০ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।রোববার (৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।নবগঠিত কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহমিদ তাজওয়ার এবং পার্টনারশিপ ও কোলাবোরেশনস উইংয়ের ডিরেক্টর হয়েছেন রুবাইয়া সুলতানা সাথী। এ ছাড়া এই উইংয়ের সদস্যরা হলেন নাদিরা জান্নাত চৌধুরী ও সানজিদা আফরিন।প্রেস ও ডকুমেন্টেশন উইংয়ের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন আল শাহরিয়ার এবং হাসিন আরমান অয়ন। ইভেন্ট ম্যানেজমেন্ট উইংয়ের ডিরেক্টর হয়েছেন মো. আসিফ। এ উইংয়ের সদস্যরা হলেন সাজিদ রায়হান, মোহাম্মদ আল আমিন পাটওয়ারী, বিশ্বজিৎ দে, শুভ চন্দ্র দাস ও মো. আরাফাত ইসলাম তনু।অ্যাডমিনিস্ট্রেশন উইংয়ের ডিরেক্টর হিসেবে রয়েছেন মো. মাইনুল ইসলাম। এ উইংয়ের সদস্যরা হলেন শেখ মোহাম্মদ নাঈম, মো. নাফিজুল হাসান, মো. শরীফ হোসেন ভূঁইয়া ও মো. সিয়াম রহমান।এক্সপার্টস ও জাজেস সাপোর্ট উইংয়ের ডিরেক্টর হয়েছেন তানজিলা আলম চৌধুরী। এ উইংয়ের সদস্যরা হলেন শয়ন দাস ও সানজিদা আনোয়ার। স্টার্টআপ টিম ম্যানেজমেন্ট উইংয়ের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাইরোজ জাকারিয়া। এ উইংয়ের সদস্যরা হলেন মাফরুহা তাসনিম, নূর মোহাম্মদ পরশ মণি, অপরাজিতা বড়ুয়া ও ফাইরোজ হুমায়রা।এ ছাড়া গ্রাফিক্স ও মিডিয়া উইংয়ের ডিরেক্টর হিসেবে রয়েছেন শাহরিয়ার আহমেদ রামিম ও প্রমিত মজুমদার। এ উইংয়ের সদস্যরা হলেন আহসানুল কবির চৌধুরী আদিল, তানভীর আলম অর্প ও আবদুল্লাহ আল মাসুম রাহাত।নবগঠিত কমিটির বিষয়ে ক্যাম্পাস ডিরেক্টর তাহমিদ তাজওয়ার বলেন, 'ইএফ এর মূল উদ্দেশ্যই হলো তরুণদের আইডিয়াকে সামাজিক সমস্যার বাস্তবসম্মত সমাধানে রূপ দেওয়া। ক্যাম্পাস হিসেবে আমার চাওয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকেও যেন এমন কিছু আইডিয়া উঠে আসে, যা শুধু প্রতিযোগিতায় নয়, বাস্তব জীবনেও কাজে লাগে। সেই প্রত্যাশা নিয়েই শুরু হচ্ছে আমাদের ২০২৬–২৭ সালের আয়োজক এর যাত্রা।'উল্লেখ্য, ২০২৬-২৭ সালের হাল্ট প্রাইজের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাউন্ডের গ্র্যান্ড ফিনালে আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম