প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
সাভারের আশুলিয়ায় শ্রমিকদের কাজে যোগদান, পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত
আনিসুর রহমান, সাভার প্রতিনিধি ||
সাভার আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। সকাল থেকে শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেন। কারখানা কর্তৃপক্ষরা জানায়,সকাল থেকে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু করেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে বিভিন্ন কারখানায় নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে কারখানার মালিক পক্ষের লোকজন। এছাড়া এলাকাবাসী ও সতর্ক অবস্থানে রয়েছে যে কোন নাশকতার এড়াতে । আশুলিয়া শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, এখন পর্যন্ত শিল্পাঞ্চল শান্ত রয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম