প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র্যালি ও আলোচনা সভা
||
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপন উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।মহেশপুর পৌর বিএনপির সভাপতি আমীরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ খান।আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সব সময় রাজপথে সোচ্চার রয়েছে।এর আগে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহেশপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম