প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন ঘিরে মানুষের উপচে পড়া ভিড়
ডেস্ক নিউজ ||
কুড়িগ্রামে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন ঘিরে মানুষের উপচে পড়া ভিড় এবং আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ।রোববার (০৮ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামে দুর্বার তারুণ্য বাংলাদেশের উদ্যোগে আয়োজন করা হয় গ্রামীণ খেলাধুলার। প্রতি বছরের ন্যায় এবারও খেলা ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। চারপাশে বিভিন্ন বয়সী নারী পুরুষের উপচে পড়া ভিড় ও মুখে মিটিমিটি হাঁসি পরিবেশকে করে তোলে আনন্দময়। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা দেখতে দূর দুরান্ত থেকে ছুটে এসেছে শিশু, কিশোর থেকে শুরু করে সকল বয়সের নারী-পুরুষেরা। চারিদিকে মানুষের উপচে পড়া ভিড় আর হাসি-আনন্দ আজ অতীতে ফেলে আসা স্মৃতি হয়ে অনেকের মনে নাড়া দিয়েছে।ঐতিহ্যবাহী খেলা হিসেবে ছিলো তেল মাখানো কলা গাছে উঠা, চোখ বেঁধে হাস ধরা, সাঁতার ইত্যাদি খেরার আয়োজন করেন আয়োজকরা। খেলার তালে তালে ঢাকের বাজনা দর্শকদের মনে আরও ব্যাপক আনন্দ উদ্দীপনা জুগিয়েছে। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুর রহমান, কুড়িগ্রামের প্রকল্প সমন্বয়ক মকলেছুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন, দুর্বার তারুণ্য বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রেজওয়ানুল হক নুরনবীসহ আরও অনেকে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম