প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারের কমলগঞ্জে “করবো সমবায়,গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সালিক আহমদ ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান।আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুদীপ দাশ,উপজেলা ইউসিসিএ সভাপতি সরওয়ার শোকরানা নান্না,বিশিষ্ট ব্যাংকার সালাহ্ উদ্দিন ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।এ ছাড়া বক্তব্য দেন গণমাধ্যমকর্মী আব্দুস সালাম,সমবায়ী ওয়াকিল আহমদ,জমির উদ্দিন ও পিংকী সিনহা প্রমুখ।বক্তারা বলেন,দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আত্মনির্ভরশীল জাতি গঠনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সুশৃঙ্খল সমবায় সমিতি গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো সম্ভব।আলোচনা সভার শেষ পর্যায়ে সফল কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ‘চলন্তিকা সমবায় সমিতি’ ও ‘গুড নেইবারস সমবায় সমিতি’র হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম