প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
গোয়ালন্দে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
মোঃ তৌহিদুর রহমান, জেলা প্রতিনিধি ||
জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চেতনায় রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, সিনিয়র সহসভাপতি মো. আইয়ুব আলী খান, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. আব্দুস সাত্তার, সাবেক সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা।এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল, উপজেলা কৃষকদলের সভাপতি আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী শিপন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেনচ, উপজেলা মহিলা দলের সভাপতি সালেহা আক্তার বুলবুলি ও পৌর মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ফরিদ শেখ।পথসভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিবসের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় দল-মতনির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তারা আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম