প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
মোঃ শরিফ বিল্লাহ , উপজেলা প্রতিনিধি ||
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দগণ। বিদসটি পালনে উপজেলা চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক খায়রুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।এ সময় অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল করিম, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী,শাপলা সমবায় সমিতির সাবেক সভাপতি মনছুর আলী, সমবায়কর্মী জিকরুল হক, ফরিদুল ইসলাম, আব্দুল ওয়ারেজ মুক্তা প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে ৮জন সফল সমবায়ী কর্মীকে সম্মননা স্বারক হিসাবে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম