প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
ক্যাম্প ছেড়ে পালানো ৭ রোহিঙ্গাকে পুলিশে দিলো আলীকদম ৫৭ বিজিবি
ডেস্ক নিউজ ||
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে দালাল চক্রের মাধ্যমে পালিয়ে আসা ৭ জন রোহিঙ্গা শরণার্থীকে আটকের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৭ নভেম্বর ২০২৬ রাত ৮টা ৪৫ মিনিটে ২নং জিপি গেইট সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক গতিবিধির প্রেক্ষিতে তাদের আটক করা হয়।জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আনুমানিক ২ মাস আগে বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে কাজের সন্ধানে রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় অবস্থান করছিলেন।আটককৃতদের মধ্যে কক্সবাজার জেলার ১৪ নং হাকিমপাড়া ক্যাম্পের ৩ জন, ১৭ নং বালুখালি ক্যাম্পের ২ জন, ১৮ নং বালুখালি ক্যাম্পের ১ জন এবং ৯ নং বালুখালি ক্যাম্পের ১ জন।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ ৮ নভেম্বর ২০২৬ (রোববার) রাত ২টায় তাদের আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে পাঠানো বিজ্ঞপ্তি নং-২১/২০২৬এ এই তথ্য জানানো হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম