প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
নাটোরের লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
ডেস্ক নিউজ ||
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ প্রমুখ।আলোচনা সভায় বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, ঐক্যবদ্ধভাবে সমবায়ভিত্তিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশ ও জাতিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায় সমিতির সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম