প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
জয়পুরহাটের ডিসিকে অপসারণের দাবি, ৭২ ঘণ্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের
আব্দুর রাজ্জাক , জয়পুরহাট প্রতিনিধি ||
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি না থাকা এবং এক বক্তা কর্তৃক ‘জাতির পিতা’ হিসেবে বারবার সম্বোধন করার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জেলা ছাত্রদল। একইসঙ্গে জেলা প্রশাসকের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে তাঁকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছে।গত কাল শুক্রবার সন্ধ্যা রাতে (০৭ নভেম্বর ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার দপ্তরের প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যানার থেকে বাদ দেওয়া এবং এক বক্তার অগ্রহণযোগ্য সম্বোধনের সময় জেলা প্রশাসক রহস্যজনক ও নীরব ভূমিকা পালন করেছেন. যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জয়পুরহাট জেলা প্রশাসককে অপসারণ করতে হবে. অন্যথায় দাবি আদায়ে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ইসলাম।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জয়পুরহাট জেলা কমিটির সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ প্রেস বিজ্ঞপ্তির দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম