প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
চরভদ্রাসনে মাদক কারবারীদের গ্রেফতারও মাদক দ্রব্য আইনে মামলা
আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার ||
ফরিদপুরের চরভদ্রাসন থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারীদের গ্রেফতার পূর্বক ও মাদক দ্রব্য আইনে মামলা গ্রেফতারকারীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলীর নেতৃত্বে গত কয়েক দিনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চার মাদক কারবারীকে গ্রেফতার করে কোর্টে চালান করেছে। চরভদ্রাসন ইউনিয়নের আরশেদ মাতব্বরের ডাংগি গ্রামের কামাল ফকিরের ছেলে আফজাল ফকির (২৯)এর নিকট হতে ১০ পিস ইয়াবাসহ এসআই কাজী রিপন ও এসআই সাইফুদ্দিননেতৃত্বে অভিযানে আফজাল ফকির২৯ গ্রেপ্তার করে চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য আইনে মামলার রেকর্ড হয়। মামলা নং ৫। তাং৭/১১২৬ইং। গাজীটেক ইউনিয়নে বেপারী ডাঙ্গীর মনসুর বেপারীর ছেলে গিয়াস ব্যাপারী(৪২)কেএসআই মুজাহিদের নেতৃত্বে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে করে। জামাল বেপারীর ছেলে মানিক বেপারী পলাতক রয়েছে।চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে মামলানং৪/৬ ই নভেম্বর ২০২৬ইং।গাজিরটেক রউফ মেম্বার বাড়ির সামনে ইটের সলিং এর উপর ফরিদপুরের কোতোয়ালির বিল মাহমুদপুর গ্রামে মৃত মজিবরের ছেলে এলাহী খানকে(২৯) নিকট৬০০০টাকার মূল্য হেরোইন সহ গ্রেপ্তার করে। চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য আইনের মামলা করা হয়েছে মামলা নং ০৩ তাং৬ইনভেম্বর ২৬ইং। চরভদ্রাসন ইউনিয়নের বালিয়াডাঙ্গী (হিন্দু) পুরাতন জেলখানা সংলগ্ন কাঁচা রাস্তার উপর তিন গ্রাম গাঁজাসহ মৃত শাখয়াত মৃধার ছেলে স্বাধীন মৃধা (20) কে এসআই মোজাম্মেল হক বিশ্বাস আটক করে। আসামীর বিরুদ্ধে সামারি ট্রায়াল মামলা দায়ের করে অভিযান নেতৃত্বদানকারীরা হলেন চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেন খান, এসআই এনামূল হক, এসআই মুজাহিদ, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক ও এএসআই সাইফুদ্দিন সহ সঙ্গীয় ফোর্সদের নেতৃত্বে পরিচালনা করে।এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী জানান, “মাদক বিরোধী অভিযান সর্বদায়ই অব্যাহত থাকবে। চরভদ্রাসনে মাদক মুক্ত সমাজ গঠনে তিনি সকলের সহায়তা কামনা করেন”।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম